Skip to main content

প্রেমপত্র | Love Letter | Sandip Chandra Das

 

Photo Sources - Pixabay 


হয়তো ভাবছেন আমি কে ? যে এই আধুনিক যুগেও নামহীন পত্র লেখছি ! আসলে আমার এ ছাড়া কোনো কিছুই করার ছিল না !! সব কথা আসলে সরাসরি বলা যায় না , আর যখন আপনার মতো রূপসী কেউ হয় তাহলে তো আরে আগেই বলা একেবারে ~ অসম্ভব!
যার চোখে চোখ রাখলে এই হৃদপিন্ড বুকে আঘাত করতে করতে নিহত হয়ে যায় ,তার কাছে আসাও যে দুঃসাহসিকতার পরিচয় আর আমি তা দিতে চাই না। তাই নিজ হাতে এই সাদা কাগজে নিজের মনকে নামিয়ে নিয়ে এসেছি ! জানিনা কতটুকু নিজের কথা  মন বলতে পারবে !
মানুষ সুন্দর হয় তবে আপনি সুন্দরের ও ঊর্ধবে । চুল বাঁধা রূপসী অনেক দেখেছি তবে আপনার মতো কাউকে এ চোখ আজো পছন্দ করেনি ।
টিপ পড়ে আছে এমনো অনেক দেখেছি তবে এই ঠোঁট আপনাকেই এই প্রথম সুন্দর বলে বহিঃপ্রকাশ করেছে । কতটুকু মনে ধরলে কাউকে আর কষ্ট করে মনে করা লাগে না তার সম্পর্কে আমার ধারনা নেই তবে এতটুকু বলতে পারি যতটুকুই সে হোক না কেন আমার মন তা আপনাকে দেখার প্রথম দিনেই সেই সীমা অতিক্রম করে ফেলেছে !
আশাকরি এতক্ষণে বুঝে গিয়েছেন আমি কি বলার চেষ্টা করছি । 
ভালোবাসি আপনাকে ! যদিও আমার এইচোখ আপনার চোখের মতো সৌন্দর্য্যের অধিকারি নয় তবুও একটু কষ্ট করে দেখুন আমি নিশ্চিত যতটুকু ভালোবাসা থাকলে ঈশ্বর একজনের ভালোবাসাকে গ্রহনযোগ্যতা প্রদান করে দেন তার হতে দ্বিগুণই দেখতে পারবেন !
তো ঈশ্বরের নাম নিয়েই বলছি ভীষণ ভালোবাসি আপনাকে ! বলা যায় যতটা আবেগ অনুভব করে ভালোবাসা শব্দ যিনি আবিষ্কার করেছিলেন ঠিক তার হতেও বেশি !
ভালোবাসি আপনাকে ………… !
কথা দিচ্ছি আপনি একটু হেসে সম্মতি দিন আমি হয়ে যাবো আপনার নামে ।
তো ভালোবাসবেন আমায় ভালোবাসা ?

ইতি আপনার মাঝে হারিয়ে যাওয়া একজন ।



Comments

Popular posts from this blog

আমার এখনো আছে মনে । Sandip Chandra Das

  Photo Source - Golpo Boli আমার এখনো আছে মনে !😌   তুমি কেমন দেখতে ছিলে তা হয়তো ভুলে গিয়েছি তবে এতটুকু এখনো মনে আছে যে প্রথম যেদিন তোমায় দেখেছিলাম আজ হতে প্রায় সাড়ে সাত বছর আগে যেদিন, হুম সেই শীতের রাতের কথা বলছি যেদিন তুমি প্রথম আমার এই চোখে ধরা দিয়েছিলে। আমার আজো আছে   মনে তুমি সেদিন একটি কালো চাঁদরে নিজেকে   জড়িয়ে রেখে ঠিক আমার বিপরীত উঠানে বসে ছিলে। আমার এখনো আছে মনে চাঁদরের ভাঁজ এর নিচে হতে দেখা যাচ্ছিল একটি লাল রঙের কাপড় পরেছিলে । তবে আলোর অল্পতার কারনে আমি আজো এই বিষয়ে সন্দিহান যে আসলে তুমি যেই কাপড়টি পরেছিলে তার রঙ টকটকে লাল ছিল কিনা !! আসলে তোমাকে দেখেই সেদিন এই চোখগুলো মন ভরতে পারছিল না তাই শাড়ির রঙের দিকে তেমন একটা খেয়াল করার কথা তখন মনেই আসেনি । আমি তখন প্রায় মন্ত্রমুগ্ধ   হয়ে একনাগারে তোমার চোখের দিকে তাকিয়ে ছিলাম ।                                        ...

হাবিজাবি । এক অসম্পূর্ন , অপ্রকাশিত বই। সন্দীপ চন্দ্র দাস

            হাবিজাবি                       আমার কথা     খুব ভালো নয় বরং একটু আকটু পড়তে ভালোবাসে এমন যে কেউ আমার লেখাগুলো কোনো একটি লেখা একবার পড়লেই আসলে বুঝে যাবে আমি লেখক বলার জন্য মূলত যোগ্য নই। আর আমি তা নিজেও মানি। শুধু যে মানি তাই নয়, সাথে মনেপ্রাণে বিশ্বাসও করি। তবুও একজন সাধারণ মানুষের মনেও তো অনেক অনেক জমানো কথা থাকে যা বলা কঠিন , আমি সেই সাধারণ মানুষই যেকিনা সেই জমানো কথাগুলো লিখে ফেলি। হয়তো এই আশায় যে কোনো একদিন বসব অবসর হয়ে নিজের সাথে নিজে সেদিন এক এক করে সব পড়ব আর নিজেই ভেবে আশ্চর্য হবো যে কেন লিখেছিলাম এই লেখাটি । তাই আমায় একজন লেখক ভাববেন নাহ্‌ তাহলে সম্ভবনা এটারই বেশী যে আপনার মনে হবে এই হাবিজাবিগুলো পড়ে আপনার অনেকটা সময় অপচয় হলো। তাই আমি অনুরোধ করব ভাবুন একজন সাধারণ ব্যক্তি নিজের কথাগুলো লিখে চলে গিয়েছে, এখন আমায় জানার জন্য মূলত পড়ছেন।   অসম্ভব ভালো থাকবেন। আপনার জন্য পৃথিবীর সব ভালোবাসা রইলো।         ...

ভন্ড খোদা হয়ে যাচ্ছো দিন দিন | ছবি কথা | Sandip Chandra Das

ভুল উনাকেই ধরতে দাও যিনি কখনো ভুল করেননি আর না করবেন। শুধু শুধু মাঝখান হতে তুমি ভন্ডামি কেন করছো?